July 13, 2026, 1:23 am
শিরোনাম
শিরোনাম
বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন আর্থিক অনুদান প্রদান। বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচনি প্রস্তুতিমুলক আলোচনা সভা ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল ভোলার গ্রীনভিউ মডেল স্কুলের জিপিএ ৫ পেলো আনিকা ও তাহসিন পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। লালমোহন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কু*পি*য়ে র*ক্তাক্ত জখম, আহত ৩ পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

৭০ বছর পর শক্তিশালী টাইফুনের হানা, ট্রেন-ফ্লাইট বাতিল

রিপোর্টারের নাম 46 টাইম ভিউ
আপডেট: July 13, 2026, 1:23 am

ডেস্ক রিপোর্টঃ
৭০ বছর পর চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে শক্তিশালী টাইফুন ‘বেবিনকা’ আঘাত হেনেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এটি ব্যাপক শক্তি নিয়ে সরাসরি আঘাত হানে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ১৫১ কিলোমিটার গতিতে টাইফুনটি আঘাত হেনেছে। এর আগে ১৯৪৯ সালে টাইফুন গ্লোরিয়া আঘাত হেনেছিল। ৭০ বছর পর সবশেষ বেবিসকা আঘাত হেনেছে। আঘাত হানা সাংহাই শহরে প্রায় আড়াই কোটি লোকের বসবাস।
প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত অত্যন্ত দুর্লভ বিষয়। চীনের দক্ষিণাঞ্চলে সাধারণত এমনটি হয়ে থাকে। এর আগে গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে সুপার টাইফুন ইয়াগি আঘাত হানে।

রয়টার্স জানিয়েছে, টাইফুনের কারণে রোববার থেকে সাংহাইয়ের দুটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। এছাড়া শহরের একাধিক স্টেশনে রেলসেবা বন্ধ রাখা হয়েছে। দেশটিতে এমন সময়ে এ টাইফুন আঘাত হেনেছে যখন শরৎ উৎসবের জন্য তিন দিনের ছুটি চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুনের ফলে রিসোর্ট, পার্ক এবং চিড়িয়াখানা বন্ধ রয়েছে। এছাড়া ফেরি চলাচলও স্থগিত রাখা হয়েছে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৪টায় চীনের হাইনান দ্বীপের উত্তর-পূর্বে ২৩০ কিলোমিটারেরও বেশি বেগে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি। এই বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী এই ঝড় চীনের হাইনান প্রদেশের উপকূলে ল্যান্ডফল করেছে।

স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ‘শক্তিশালী টাইফুন ইয়াগি ভারি বৃষ্টি ও দমকা বাতাসসহ হাইনানে আঘাত হেনেছে। তীব্র ঝড়ে অনেক গাছপালা উপড়ে গেছে এবং এর জন্য প্রায় চার লাখ ৬০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর