July 13, 2026, 1:23 am
শিরোনাম
শিরোনাম
বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন আর্থিক অনুদান প্রদান। বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচনি প্রস্তুতিমুলক আলোচনা সভা ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল ভোলার গ্রীনভিউ মডেল স্কুলের জিপিএ ৫ পেলো আনিকা ও তাহসিন পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। লালমোহন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কু*পি*য়ে র*ক্তাক্ত জখম, আহত ৩ পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

লালমোহন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কু*পি*য়ে র*ক্তাক্ত জখম, আহত ৩

রিপোর্টারের নাম 17 টাইম ভিউ
আপডেট: July 13, 2026, 1:23 am

মোঃ সিরাজুল ইসলাম ভোলা প্রতিনিধি:- ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বদরপুর ইউনিয়নের চরটিটিয়া ৪নং ওয়ার্ডের খান বাড়েতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ওই বাড়ির মো. ইউসুফ খান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আমাদের সাথে একই বাড়ির আকবর খান গংদের সাথে আমাদের জমিজমা নিয়ে রিরোধ চলছিল। গত ২৬ জানুয়ারি আমরা আমাদের জায়গায় ঘর উত্তোলনের জন্য মাটি কেটে বেইজ তৈরী করার সময় হঠাৎ মো. আল আমিন, মো. সোহাগ, মো. রুবেল. মো. নুরনবী, আসমা বেগম লাইজু, মুক্ত বেগমসহ একাধিক বহিরাগত লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমন করে। তারা আমার স্ত্রী রোকেয়া বেগম, ছেলে মো. মিজানুর রহমান ও মেয়ে নুসরাত বেগমের উপর হায়েনাদের মতো আক্রোমন করে ঘটনাস্থলে মিজানের মাথা ফাটিয়ে ফেলে, স্ত্রীর নাক ফাটিয়ে দেয় এবং মেয়েকেসহ সকলকে পিটিয়ে গুরুতর আহত করার সময় আমরা ৯৯৯ কল করলে ঘটনাস্থলে পুলিশ আসে এবং আহতদেরকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে পাঠিয়ে দেয়।তারা এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।আমরা উক্ত ঘটনার ন্যায় বিচার দাবী করছি।

এ ব্যাপারে আকবর খানকে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, বাড়ির ভিটা নিয়ে দু‘পক্ষের মধ্যে মারামারি হয়েছে।তারা আমাদেরকে মেরেছে। আমরাও তাদেরকে মেরেছি।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম এ ঘটনা সম্পর্কে বলেন, ৯৯৯ এর ফোন পেয়ে আমাদের ইমারজেন্সি একটি টিম ঘটনাস্থলে গিয়ে ভিকটিমদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।তাদেরকে অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর