July 27, 2026, 10:13 pm
শিরোনাম
শিরোনাম
“এক মানবিক ও কলম যোদ্ধার গল্প” শ্রদ্ধা ও ভালোবাসায় গাজী তাহের লিটন বিকে বড়বাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাগন সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কর্মই মানুষকে উন্নতির শিখরে পৌঁছায়। তার জ্বলন্ত প্রমাণ জনাব আমীর এজাজ খাঁন। বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন আর্থিক অনুদান প্রদান। বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচনি প্রস্তুতিমুলক আলোচনা সভা ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল ভোলার গ্রীনভিউ মডেল স্কুলের জিপিএ ৫ পেলো আনিকা ও তাহসিন পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, সুনামির পূর্বাভাস

রিপোর্টারের নাম 154 টাইম ভিউ
আপডেট: July 27, 2026, 10:13 pm

ডেস্ক রিপোর্ট
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। প্রায় ১০ ফুট পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।
বুধবার তাইওয়ানের পূর্ব উপকূলে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বহুতল ভবন। হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে— অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।
এদিকে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে তাইওয়ান। জাপান ও ফিলিপাইনেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রায় ১০ ফুট পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৪ বলে জানালেও তাইওয়ানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা বলেছে এর মাত্রা ছিল ৭ দশমিক ২।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

()


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর