April 9, 2026, 7:31 pm
শিরোনাম
শিরোনাম
বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন আর্থিক অনুদান প্রদান। বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচনি প্রস্তুতিমুলক আলোচনা সভা ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল ভোলার গ্রীনভিউ মডেল স্কুলের জিপিএ ৫ পেলো আনিকা ও তাহসিন পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। লালমোহন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কু*পি*য়ে র*ক্তাক্ত জখম, আহত ৩ পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করুন: চরমোনাই পীর

রিপোর্টারের নাম 25 টাইম ভিউ
আপডেট: April 9, 2026, 7:31 pm

ডেস্ক রিপোর্টঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো রাষ্ট্র সংস্কার করা, যাতে আর কখনোই কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। ইতোমধ্যে সংস্কার কমিশন গঠিত হয়েছে। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করুন। আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় খুলনা নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, ইতোমধ্যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, এখন এই কমিশনগুলোকে গতিশীল ও জনসম্পৃক্ত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করতে হবে। কারণ, তারাই দীর্ঘমেয়াদে জনমত ধারণ করেছে এবং আগামীতেও করবে। তাই সক্রিয়ভাবে রাজনৈতিক দল, বিভিন্ন পেশা ও স্তরের জনমানুষকে সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, বিগত একশ’ দিনের বিভিন্ন নিয়োগ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের কারও কারও বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সুবিধাভোগী হওয়া ও জনমানুষের বোধ বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই যেকোনো নিয়োগে দক্ষতা ও যোগ্যতার সাথে সাথে বিপ্লবে তার ভূমিকা প্রধান বিবেচ্য হিসেবে ধার্য করতে হবে এবং প্রতিটি নিয়োগের যুক্তি জনতার সামনে উপস্থাপন করতে হবে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, স্বৈরাচারের পতনের পরে মানুষ ভালো কিছু আশা করেছিলো। কিন্তু বাস্তবতা হলো– কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। এটা মানুষকে হতাশ করেছে। সেজন্য বলবো, যেকোনো মূল্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে এবং অবিলম্বে খুলনার বন্ধকৃত সকল মিল কলকারখানা চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর