December 15, 2025, 10:34 pm
শিরোনাম
শিরোনাম
বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন আর্থিক অনুদান প্রদান। বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচনি প্রস্তুতিমুলক আলোচনা সভা ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল ভোলার গ্রীনভিউ মডেল স্কুলের জিপিএ ৫ পেলো আনিকা ও তাহসিন পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। লালমোহন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কু*পি*য়ে র*ক্তাক্ত জখম, আহত ৩ পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল নারীর

রিপোর্টারের নাম 36 টাইম ভিউ
আপডেট: December 15, 2025, 10:34 pm

রাজধানীর বাড্ডায় রাস্তা পারাপারের সময় দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক নারী। বুধবার (৯ অক্টোবর) সকালে প্রগতি সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী তাসলিম জাহান আইরিন (২৪) পেশায় একজন বেসরকারী চাকুরিজীবি।

তাসনিম জাহান সিলেট শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সম্প্রতি ঢাকায় এসে এই চাকরি নিয়েছিলেন।

এ ঘটনায় তানসিমের বড় বোন নুসরাত জাহান (২৮) আহত হয়েছেন। তিনিও একই প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা দুজন একসঙ্গে অফিসে যাচ্ছিলেন।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাসনিম জাহান আইরিন নিহত হন। আহত নুসরাত জাহান জেরিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ পাঠায় পুলিশ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকালে বাড্ডার প্রগতি সরণি এলাকায় আকাশ পরিবহনের বাস চাপা দেয় তাসলিমাকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর