May 21, 2025, 1:03 am
শিরোনাম
শিরোনাম
তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। লালমোহন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কু*পি*য়ে র*ক্তাক্ত জখম, আহত ৩ পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় উপজেলা সেরা গ্রীন ভিউ মডেল স্কুল বোরহানউদ্দিনে বিজ্ঞান প্রযুক্তি ও তারুন্যের মেলা অনুষ্ঠিত বোরহানউদ্দিনে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে অনুষ্ঠিত জাহিদ মালেক-পলক-মির্জা আজমের বিরুদ্ধে দুদকের ছয় মামলা

এখনো অবরুদ্ধ সচিবালয়-জিরো পয়েন্ট এলাকা

রিপোর্টারের নাম 56 টাইম ভিউ
আপডেট: May 21, 2025, 1:03 am

জবি প্রতিনিধিঃ
সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে পঞ্চম দিনের মতো রাজপথে আন্দোলন করেছেন জবি শিক্ষার্থীরা। গুলিস্তান জিরো পয়েন্ট দুই ঘণ্টা ধরে অবরোধ করে রেখেছেন তারা।বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি এখনো চলছে।

সোমবার (৮ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা চত্বর থেকে বিকেল ৩.১৫ মিনিটে এ সমাবেশ শুরু করেন জবি শিক্ষার্থীরা। আজকের আন্দোলনে জবির সঙ্গে যুক্ত হয়েছে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

এদিন, দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অনেকে হাতে জাতীয় পতাকা এবং গায়ে সাদা কাপড় জড়িয়ে সমাবেশে অংশ নেন। এসময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা? মেধা মেধা, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, মেধাবীরা আসছে রাজপথ কাঁপছে, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মেধাবীরা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’- সহ নানা কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন।
জবির আন্দোলনরত ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন, আমাদের দাবি মানা হয়নি তাই আজও আমরা রাস্তা অবরোধ করে আন্দোলন করব। প্রাথমিকভাবে তাঁতীবাজারে গিয়ে আন্দোলন করার প্ল্যান। এরপর গুলিস্তান যাওয়ারও প্ল্যান আছে আমাদের। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলতেই থাকবে। আর আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর