July 16, 2026, 1:56 pm
শিরোনাম
শিরোনাম
বিকে বড়বাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাগন সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কর্মই মানুষকে উন্নতির শিখরে পৌঁছায়। তার জ্বলন্ত প্রমাণ জনাব আমীর এজাজ খাঁন। বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন আর্থিক অনুদান প্রদান। বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচনি প্রস্তুতিমুলক আলোচনা সভা ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল ভোলার গ্রীনভিউ মডেল স্কুলের জিপিএ ৫ পেলো আনিকা ও তাহসিন পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বিকে বড়বাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাগন সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।

রিপোর্টারের নাম 1 টাইম ভিউ
আপডেট: July 16, 2026, 1:56 pm

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
দাকোপের বানীশান্তায় বিকে বড়বাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাগন বাংলাদেশ সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবস পালন করেননি। সরেজমিনে অনুসন্ধান কালে জানা যায় ১৫/০৭/২০২৬ তারিখ ছাত্র/ছাত্রী ও শিক্ষিকা মন্ডলী অ্যাসেম্বলিতে ও যোগ দেননি,যা দুঃখজনক।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, ” শিক্ষিকাগন আমাদের ছাত্র ছাত্রীদের সঠিক ভাবে পাঠদান করান না। অনেক অভিভাবকরা তাদের ছাত্র ছাত্রী স্কুলে পাঠাচ্ছেন না।শিক্ষিকাগন একে অপরের সাথে হিংসায় মেতে থাকে।ক্লাশ হচ্ছে কি হচ্ছে না এ বিষয়ে শিক্ষিকাদের কিছুই যায় আসে না” । সচেতন মহল বলেন,” স্থানীয় ভাবে এই সকল মাষ্টারগন এমন খামখেয়ালিপনা করে। বাড়ী থেকে দুরে নিয়োগ হলে এমনটি হতো না। ছাত্র ছাত্রীদের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতো” । উপস্থিত অভিভাবকরা বলেন,” এ বিদ্যালয়ে বেশিরভাগ ছাত্র-ছাত্রী মুসলিম।তাই একজন মুসলিম শিক্ষক বা হুজুর ও একজন পুরুষ প্রধান শিক্ষক দরকার।তা না হলে এই কামড়া কামড়িতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া হচ্ছে না। সেইসাথে স্কুলটিও রসাতলে যাচ্ছে। আপনাদের লেখনীর মাধ্যমে এ তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি গোচর করতে চাই। এ সময় উপস্থিত ছিলেন অত্র এলাকার সুযোগ্য ও বলিষ্ঠ কণ্ঠস্বর মেম্বর বাবলু গাজী,সর্মিলা মিস্ত্রী,সমরেশ মন্ডলসহ অনেকে। শোক দিবস পালন নিয়ে এ টি ও সমীর কুমার দাস বলেন,” সরকার ঘোষিত এ দিবস পালন না করার কোন সুযোগ নেই। প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে” । এলাকাবাসী এমন ন্যাক্কারজনক ঘটনার বিভাগিয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।(পর্ব এক)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর