May 20, 2025, 5:26 pm
শিরোনাম
শিরোনাম
তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। লালমোহন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কু*পি*য়ে র*ক্তাক্ত জখম, আহত ৩ পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় উপজেলা সেরা গ্রীন ভিউ মডেল স্কুল বোরহানউদ্দিনে বিজ্ঞান প্রযুক্তি ও তারুন্যের মেলা অনুষ্ঠিত বোরহানউদ্দিনে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে অনুষ্ঠিত জাহিদ মালেক-পলক-মির্জা আজমের বিরুদ্ধে দুদকের ছয় মামলা

সীমান্তে ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টারের নাম 41 টাইম ভিউ
আপডেট: May 20, 2025, 5:26 pm

ডেস্ক রিপোর্টঃ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সীমান্তে ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না।
শনিবার (০৭ সেপ্টেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন। বিজিবির মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ করা।
এ সময় তিনি বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান। দুর্নীতি থেকে বিজিবি সদস্যদের দূরে থাকতে কঠোর নির্দেশনা দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে। বিজিবি সদস্যদের আইন অনুযায়ী কাজ করতে বলেন উপদেষ্টা।
অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৩ আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন (বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন উপদেষ্টা) বিজিবির উদ্দেশ্যে বলেছিলেন, বিজিবির মতো একটা ফোর্সকে সীমান্তে পিঠ দেখাতে বলা হয়েছিল। সীমান্তে আমাদের লোক মারে, আর বিজিবিকে ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য করা হয়। আমাদের বর্ডারের ভেতরে ঢুকে মারে, আর ফ্ল্যাগ মিটিং করে বলা হয় সব ঠিক হয়ে গেছে। আমি বিজিবিকে বলেছি, পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ, আর নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর