October 17, 2026, 6:17 pm
শিরোনাম
শিরোনাম
টাঙ্গাইলের নাগরপুর চেয়ারম্যান বাড়িতে অতর্কিত হামলা, থানায় অভিযোগ। চাঁদা না পেয়ে বাসা ভাংচুর করলেন বিএনপি নেতা মামলত মামলত খাঁ বোরহানউদ্দিনে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন “এক মানবিক ও কলম যোদ্ধার গল্প” শ্রদ্ধা ও ভালোবাসায় গাজী তাহের লিটন বিকে বড়বাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাগন সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কর্মই মানুষকে উন্নতির শিখরে পৌঁছায়। তার জ্বলন্ত প্রমাণ জনাব আমীর এজাজ খাঁন। বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন আর্থিক অনুদান প্রদান। বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচনি প্রস্তুতিমুলক আলোচনা সভা ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল ভোলার গ্রীনভিউ মডেল স্কুলের জিপিএ ৫ পেলো আনিকা ও তাহসিন

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত

রিপোর্টারের নাম 69 টাইম ভিউ
আপডেট: October 17, 2026, 6:17 pm

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটাপড়া পাঁচটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, চিটাগাং মেইল ট্রেন বা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা মারা গেছেন। মৃতদের সবাই পুরুষ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ বলেন, ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আমরা পিবিআইকে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার আফসান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাঁচজনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

0 responses to “নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত”

  1. Your comment is awaiting moderation.

    ewmvdqNEUlvHeEbn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর