October 2, 2026, 12:01 am
শিরোনাম
শিরোনাম
টাঙ্গাইলের নাগরপুর চেয়ারম্যান বাড়িতে অতর্কিত হামলা, থানায় অভিযোগ। চাঁদা না পেয়ে বাসা ভাংচুর করলেন বিএনপি নেতা মামলত মামলত খাঁ বোরহানউদ্দিনে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন “এক মানবিক ও কলম যোদ্ধার গল্প” শ্রদ্ধা ও ভালোবাসায় গাজী তাহের লিটন বিকে বড়বাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাগন সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কর্মই মানুষকে উন্নতির শিখরে পৌঁছায়। তার জ্বলন্ত প্রমাণ জনাব আমীর এজাজ খাঁন। বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন আর্থিক অনুদান প্রদান। বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচনি প্রস্তুতিমুলক আলোচনা সভা ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল ভোলার গ্রীনভিউ মডেল স্কুলের জিপিএ ৫ পেলো আনিকা ও তাহসিন

বোরহানউদ্দিনে দুর্ধর্ষ চুরি,আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় দিন কাটছে ভুক্তভোগী পরিবারের

রিপোর্টারের নাম 42 টাইম ভিউ
আপডেট: October 2, 2026, 12:01 am

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কুতুবা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার মরহুম ইদ্রিস মিয়ার ছেলে মোঃ রুবেলের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় বোরহানউদ্দিন বাজার ব্যবসায়ী রবিউল আলম রুবেলের বাড়িতে কেউ অবস্থান না করায়’চোরচক্র রুবেলের বাড়ির পিছনের দরজা ভেঙ্গে প্রতিটি রুমের তালা ও আলমিরার তালা ভেঙে ৬ থেকে ৭ ভরি বিভিন্ন প্রকার স্বর্নালঙ্কার সহ মুল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
রবিউল আলম রুবেল বলেন, সকাল ১১ টায় আমার স্ত্রী পাশের বাসায় গেলে। দুর্বৃত্তরা পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ২ টি চেইন ২ টি রুলি,দুই জোড়া কানের বালা,১ সেট নেকলেস, ২ টি আংটি,২ টি নাক ফুল সহ মোট ৬ বড়ি স্বর্নালঙ্কার নিয়ে যায় যার আনুমানিক বাজার মূল্য ৮ থেকে ১০ লাখ টাকা।
তিনি বলেন,আমরা বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছি,আজকে চুরি হয়েছে হয়তো আমাদেরকে জীবন নাশের জন্য কেউ চেষ্টা করছে,আজকে রাত্রে কিভাবে কাটাবো তাই ভাবছি,আমরা হুমকির মুখে রয়েছে,স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়ে তিনি বলেন,আমরা সকালে একটি অভিযোগ দায়ের করেছি,আমাদের নিরাপত্তা চাই,সমাজে প্রতিটি মানুষের মত বাঁচতে চাই,একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের ও বাঁচার সুযোগ করে দেবে প্রশাসন এ প্রত্যাশা।
এ বিষয়ে ভুক্তভোগী রুবেলের ভাই আলী আকবর জানান,আজ সকাল ১১ টায় আমার ভাইয়ের বাড়িতে চুরি হয়,আমি বেলা ১২ টা ৫ মিনিটের দিকে বাড়িতে এসে ঘরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। এরপর দেখতে পাই আলমিরায় রাখা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, সহ বিভিন্ন মুল্যবান মালামাল নেই। দরজার তালা খুলে ঘরে ঢুকে চোরেরা। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে দেয়। আমাদের এলাকায় দিনে দুপুরে মাদক সেবন ও বিক্রি হয়। এছাড়াও জুয়া খেলার টাকার সমস্যা হলেই চুরি ডাকাতি করে জুয়ারিরা।
এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন,এই এলাকায় চুরি রাহাজানি ছিনতাই বেড়েই চলছে,আমরা এর বিচার চাই,মাদক ও জুয়ারীদের অত্যাচারে অতিষ্ঠ বলে ও জানান এলাকাবাসী।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন,কুতুবা ৬ নম্বর ওয়ার্ডে চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি,বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর