December 30, 2025, 12:02 pm
শিরোনাম
শিরোনাম
বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন আর্থিক অনুদান প্রদান। বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচনি প্রস্তুতিমুলক আলোচনা সভা ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল ভোলার গ্রীনভিউ মডেল স্কুলের জিপিএ ৫ পেলো আনিকা ও তাহসিন পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। লালমোহন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কু*পি*য়ে র*ক্তাক্ত জখম, আহত ৩ পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

রাজস্থলী তে বৌদ্ধ ধর্মের প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ত্রান কার্য (চাল) এর ডিও বিতরণ

রিপোর্টারের নাম 37 টাইম ভিউ
আপডেট: December 30, 2025, 12:02 pm

চাইথোয়াইমং মারমা জেলা (রাঙ্গামাটি) প্রতিবেদকঃ

সারাদেশে এক সাথে পার্বত্য চট্রগ্রামের আসন্ন প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ত্রান কার্য (চাল) এর ডিও বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ অক্টোবর) উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( অতিরিক্ত দাযিত্ব) ফজলুল করিম । এসময় দুই নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা সহ বিভিন্ন বিহারেরর সভাপতি সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন।
চালের ডিও বিতরণ কালে ইউএনও সজীব কান্তি রুদ্র বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী সম্প্রীতির রাজস্থলী ।বর্তমান সরকার এর নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা সকল ধর্মের মানুষ সহ-অবস্থানের মধ্য দিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাবো। তিনি আরো বলেন প্রায় ইতোমধ্যে শারদীয় দুর্গোৎসব সমাপ্তি হয়েছে , কাল পরশু প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু হবে।
কিছু দিন আগে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । তাই প্রতিটি ধর্মানুসারীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের প্রতি যেনো কোনভাবেই অবমাননা না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ধর্মীয় সংস্থা এর সংশ্লিষ্ট কমিটি গুলোতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি এমন আহবান জানিয়ে বলেন, রাঙ্গামাটি জেলার রাজস্থলী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্য ভেদাভেদ ভূলে অহিংসা পরিহার করে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য সেতু অতুত বন্ধন বিদ্যমান রয়েছে তা ধরে রাখতে হবে।
বৌদ্ধ সম্প্রদায়ের আসন্ন প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) উপলক্ষে এসময় বিভিন্ন বৌদ্ধ বিহারে ত্রাণকার্যের (চাল) ডিও বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে রাজস্থলী উপজেলার ৫৪টি বৌদ্ধ বিহারে ৫শ কেজি করে চালের ডিও দেওয়া হয়।
উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাজস্থলী উপজেলা এর ৫৪ বৌদ্ধ মন্দিরে ৫০০ কেজি করে দুর্যোগ ব্যবস্থাপনা এর অনুকূলে সর্বমোট ২৭ মেট্রিক টন চালের ডিও বিতরণ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন হতে গণমাধ্যম কে জানান।

ছবি ক্যাপসন, প্রবারণা পূর্ণিমা উৎসব পালন করার লক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে চাউলের ডিও বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর