October 9, 2026, 5:33 am
শিরোনাম
শিরোনাম
টাঙ্গাইলের নাগরপুর চেয়ারম্যান বাড়িতে অতর্কিত হামলা, থানায় অভিযোগ। চাঁদা না পেয়ে বাসা ভাংচুর করলেন বিএনপি নেতা মামলত মামলত খাঁ বোরহানউদ্দিনে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন “এক মানবিক ও কলম যোদ্ধার গল্প” শ্রদ্ধা ও ভালোবাসায় গাজী তাহের লিটন বিকে বড়বাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাগন সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কর্মই মানুষকে উন্নতির শিখরে পৌঁছায়। তার জ্বলন্ত প্রমাণ জনাব আমীর এজাজ খাঁন। বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন আর্থিক অনুদান প্রদান। বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচনি প্রস্তুতিমুলক আলোচনা সভা ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল ভোলার গ্রীনভিউ মডেল স্কুলের জিপিএ ৫ পেলো আনিকা ও তাহসিন

রোহিঙ্গাদের জন্য ১৯৯ মিলিয়ন অনুদান ঘোষণা যুক্তরাষ্ট্রের

রিপোর্টারের নাম 46 টাইম ভিউ
আপডেট: October 9, 2026, 5:33 am

ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও হোস্ট কমিউনিটির জন্য প্রায় ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা প্যাকেজ দেয়ার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটে’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মানবিক সহায়তা প্যাকেজের মধ্যে দেশটির উন্নয়ন সংস্থা ইউএসএআইডি দিচ্ছে ১২৯ মিলিয়ন ডলার এবং মার্কিন পররাষ্ট্র দফতর থেকে প্রায় ৭০ মিলিয়ন ডলার রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া জাতিসংঘের সাধারণ পরিষদের রোহিঙ্গা-কেন্দ্রিক একটি অনুষ্ঠানে এই অর্থায়নের ঘোষণা দেন।

ইউএসএআইডির ১২৯ মিলিয়নের মধ্য থেকে ৭৮ মিলিয়ন ডলার আসবে মার্কিন সরকারের কৃষিপণ্য বিভাগ থেকে। এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা, পরিবহন এবং বিতরণে সাহায্য করবে।

২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গাদের জন্য ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি অনুদান দিয়েছে মার্কিন সরকার। যার মধ্যে, বাংলাদেশে-ই দেয়া হয়েছে ২ দশমিক ১ বিলিয়ন ডলার।

এছাড়াও, বার্মা, বাংলাদেশ এবং এই অঞ্চলের সংকট-পীড়িত সম্প্রদায়কে সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। তবে, মানবিক সহায়তার জন্য অন্যান্য দাতাদেরকে সহায়তা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর