December 11, 2025, 2:39 am
শিরোনাম
শিরোনাম
বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন আর্থিক অনুদান প্রদান। বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচনি প্রস্তুতিমুলক আলোচনা সভা ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল ভোলার গ্রীনভিউ মডেল স্কুলের জিপিএ ৫ পেলো আনিকা ও তাহসিন পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। লালমোহন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কু*পি*য়ে র*ক্তাক্ত জখম, আহত ৩ পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

গণতন্ত্রের প্রধান কাজ শান্তিপূর্ণ নির্বাচন : বিএনপি নেতা হাবিব

রিপোর্টারের নাম 25 টাইম ভিউ
আপডেট: December 11, 2025, 2:39 am

ডেস্ক রিপোর্টঃকেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, গণতন্ত্রের প্রধান কাজ শান্তিপূর্ণ নির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোটারদের দাবিগুলো পূরণ করে ভোটের তারিখ ঘোষণা করুন। দেশের ১৮ কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দেওয়ানীপাড়ায় আব্দুল মান্নান মিঠুর অর্থায়নে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, গত ১৫ বছর ধরে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। এ দেশের মানুষ ভোট দিতে চায়। তাই যত দ্রুত সম্ভব ভোটের ব্যবস্থা করুন। আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে ব্যবহার করে দেশের মানুষের ওপর অত্যাচার করেছে। সে কারণে তাদের ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে। এমনকি দুপুরের ভাতও খেতে পারেনি। আমরা যদি একই কাজ করি তাহলে আমাদের একই পরিণতি হবে বলে নেতাকর্মীদের হুঁশিয়ার করেন। তিনি বলেন, অতি বৃষ্টির কারণে তালা উপজেলার অধিকাংশ জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকায় বোরো চাষ না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এসব এলাকার কৃষকরা যাতে বোরো চাষ করতে পারেন সে জন্য আগামী এক মাসের মধ্যে পানি সরানোর ব্যবস্থা করা হবে।
তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেয়াজান আলী মোড়ল ও উপজেলা যুবদরে সভাপতি মির্জা আতিয়ার রহমান।

উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, সাধারণ সম্পাদক মোস্তাফা মহাসিন মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমানসহ উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর