December 16, 2025, 12:15 am
শিরোনাম
শিরোনাম
বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন আর্থিক অনুদান প্রদান। বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচনি প্রস্তুতিমুলক আলোচনা সভা ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল ভোলার গ্রীনভিউ মডেল স্কুলের জিপিএ ৫ পেলো আনিকা ও তাহসিন পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। লালমোহন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কু*পি*য়ে র*ক্তাক্ত জখম, আহত ৩ পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

শেরপুরে বন্যায় কৃষি খাতে ক্ষতির আশঙ্কা ৬০০ কোটি টাকা

রিপোর্টারের নাম 38 টাইম ভিউ
আপডেট: December 16, 2025, 12:15 am

ডেস্ক রিপোর্টঃ
টানা দুই দিন রোদ থাকায় শেরপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি নদী ভোগাই ও চেল্লাখালীতেও পানি অনেকটাই কমে গেছে। তবে পানি ধীরগতিতে কমায় নিম্নাঞ্চলে পানিবন্দি অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছে হাজারো মানুষ। বন্যা পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ানো নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে অনেক বাসিন্দারা। উজানে পানি কমার সাথে সাথে বের হয়ে উঠছে বিধ্বস্ত ঘরবাড়ি ও ক্ষতচিহ্ন। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট। বন্যায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে, জেলার কৃষি খাতে ৬শ’ কোটি টাকা ক্ষতির আশঙ্কা রয়েছে। ভেসে গেছে প্রায় ৭০ কোটি টাকার মাছ।

সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসসহ উদ্ধার ও ত্রাণসামগ্রী বিতরণ করতে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ রাজনৈতিক সংগঠনগুলো।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, গতকাল বুধবার রাত ৯টার দিকে ভোগাই নদের পানি বিপদসীমার ১৯৮ সেন্টিমিটার এবং চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ১০২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

জেলা প্রশাসক বলেন, পুনর্বাসনসহ সামগ্রীক বিষয়ে সরকারের সহায়তা চেয়ে ত্রাণ মন্ত্রাণালয়ে চিঠি পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর