December 9, 2025, 9:46 pm
শিরোনাম
শিরোনাম
বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন আর্থিক অনুদান প্রদান। বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচনি প্রস্তুতিমুলক আলোচনা সভা ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল ভোলার গ্রীনভিউ মডেল স্কুলের জিপিএ ৫ পেলো আনিকা ও তাহসিন পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। লালমোহন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কু*পি*য়ে র*ক্তাক্ত জখম, আহত ৩ পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

সাবেক মুখ্য সচিব কামাল নাসের ও ক্রীড়া সচিব মেজবাহ গ্রেফতার

রিপোর্টারের নাম 38 টাইম ভিউ
আপডেট: December 9, 2025, 9:46 pm

ডেস্ক রিপোর্টঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদকে গ্রেফতার করেছে ডিবি। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে ডিবি।

বুধবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে কামাল নাসের চৌধুরী ও মেজবাহ উদ্দীন আহমেদকে গ্রেফতার করা হয়।

ডিবি আরও জানায়, তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ সুনির্দিষ্ট মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। আটককৃতদের আজ বিকেল নাগাদ আদালতে তোলা হবে বলেও জানায় ডিবি।

এর আগে, মঙ্গলবার (১ অক্টোবর ) রাতে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ’কে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করে র‍্যাব।

এ ছাড়াও খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও রংপুর মহানগরীর সাবেক আওয়ামী লীগ সহ-সভাপতি নবীউল্লাহ পান্নাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর