January 5, 2026, 4:58 pm
শিরোনাম
শিরোনাম
বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন আর্থিক অনুদান প্রদান। বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচনি প্রস্তুতিমুলক আলোচনা সভা ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল ভোলার গ্রীনভিউ মডেল স্কুলের জিপিএ ৫ পেলো আনিকা ও তাহসিন পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। লালমোহন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কু*পি*য়ে র*ক্তাক্ত জখম, আহত ৩ পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

চট্টগ্রামে মাঠ দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে যুবক নিহত

রিপোর্টারের নাম 45 টাইম ভিউ
আপডেট: January 5, 2026, 4:58 pm

ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রাম নগরের টার্ফ খেলার মাঠ দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে নগরের ৪ নম্বর চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের পর জুবায়েরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত যুবকের নাম জুবায়ের উদ্দীন বাবু (২৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। ওসি বলেন, পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই একটা টার্ফ কোর্ট আছে। সেটার দখল নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় ছাত্রদলের দুপক্ষের মধ্যে। পরে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

এ সময় ছুরিকাঘাতে দুজন আহত হলে তাঁদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জুবায়ের উদ্দীন বাবু নামে একজন মারা যান। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, টার্ফ মাঠের দখল নিয়ে বিএনপি সমর্থক মোশাররফ ও আমিন পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। একটি পক্ষ নিজেরা টার্ফ মাঠ লিজ নিয়েছে দাবি করে আজ শুক্রবার উদ্বোধন করছিল। বিকেলের ওই উদ্বোধনী অনুষ্ঠানেই দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জুবায়েরের গলায় ও পেটে ছুরিকাঘাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর